স্মৃতিপট

নাম: Ehsan
ঠিকানা: সাতক্ষীরা
Title: স্মৃতিপট
গল্প: গ্রামের একপ্রান্তে বিশাল বটগাছটার নিচে কাঠের বেঞ্চটি বহুকাল ধরে নিরবে দাঁড়িয়ে আছে। গাছটির বিশাল সবুজ ডালপালা চারপাশটাকে এক স্নিগ্ধ ছায়ায় মুড়ে রাখে। বিকেলে হাওয়া চললে সবুজ পাতাদের মড়মড় শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
প্রতিদিন বিকেলে হাঁটতে বেরিয়ে এই বেঞ্চটিতে এসে বসেন। চাকরিজীবনের ব্যস্ততা কাটিয়ে এখন তিনি অবসরে। বছরের পর বছর পেরিয়ে গেলেও এই জায়গাটার শান্তি একটুও কমেনি। তিনি যখন বেঞ্চে বসে সামনের বিস্তৃত সবুজ মাঠের দিকে তাকান, তখন তাঁর শৈশবের নানা স্মৃতি ভেসে ওঠে। একসময় বন্ধুদের সাথে এই গাছের ছায়ায় খেলাধুলা আর গল্পে মেতে উঠতেন তারা।
আজ বন্ধুরা যে যার কাজে নানা স্থানে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই বেঞ্চটি আগের মতোই দাঁড়িয়ে আছে বিশ্বস্ত কোনো বন্ধুর মতো। মৃদু বাতাসে পাতার ছোঁয়া আর পাখির কলকাকলিতে তিনি খুঁজে পান এক অদ্ভুত প্রশান্তি, যা শহরের কোলাহলে কখনো মেলেনি।