নওগাঁর সবুজ ধানখেতের বাস্তব দৃশ্য ও মেজবার নিখুঁত আলোকচিত্র নিয়ে মাহিনের লেখা এক আবেগময় অন

নাম: mahin
ঠিকানা: নওগাঁ
Telegram: @mahin1040
বর্ণনা: নওগাঁর সবুজ ধানখেতের বাস্তব দৃশ্য ও মেজবার নিখুঁত আলোকচিত্র নিয়ে মাহিনের লেখা এক আবেগময় অনুভূতির গল্প।
গল্প: বিলের পাড়ে সোঁদা মাটির ঘ্রাণ
গল্পের লেখক: মাহিন
ফটোগ্রাফার: মেজবা

নগাঁয়ের উত্তর পাড়ার বিলে আজ এক অদ্ভুত শান্ত সকাল। গত কদিন খুব মেঘ ছিল, আজ সকালের রোদে যেন প্রাণ ফিরে পেয়েছে বিলের ধারটা। আমাদের এই ধানখেতের পাশটাতে দাঁড়ালেই সোঁদা মাটির একটা আলাদা গন্ধ পাওয়া যায়, যে গন্ধ না পেলে আমার দিনটাই শুরু হয় না। এটা আজ কোনো কল্পনার গল্প নয়, আজ আমার জীবনের এক অদ্ভুত অনুভূতির গল্প।

সেদিন ভোরে আমরা সবাই উঠেছিলাম। মেজবার ক্যামেরার লেন্সটা সব সময়ই তৈরি থাকে কিছু একটা ধারার জন্য। আমরা আইলের ওপর বসে আচিনু। মেজবা হটাৎ থেমে গেল। আমি দেখি, বাঁশের লাঠিতে ভর দিয়ে মেজবা ডান পাশে ঝুঁকে পড়ছে। কী দেখছে ও? ওর চোখটা তখন লেন্সের ভেতর স্থির। আমি তাকাতেই দেখলাম—সেদিনকার বৃষ্টির জল জমে আছে সামনের ধান পাতার ওপর, আর ঠিক ডান দিক থেকে একটা বড় কলাপাতা, যা যেন সেই কচি ধানের চারাগুলোকে আগলে রাখছে একটা ভালোবাসার চাদরের মতো। আমি কুনু, "মেজবা রে, এইটা কী দারুণ দৃশ্য! তুই যেন প্রকৃতির এক শান্ত প্রার্থনাকে বন্দি করলি।"

ঠিক সেই মুহূর্তেই এক মৃদু বাতাস বিলের ওপর দিয়ে এসে ধানগাছগুলোকে নাচিয়ে দিল। মেজবার ক্যামেরা সাইলেন্ট মোডে ছিল, তবুও তার একটা ‘ক্লিক’ শব্দ আমার কানে যেন এক সুর তুলল। সে কোনো একটা কারণে সেই কলাপাতাটার পাশ দিয়েই ফোকাসটা দূর পর্যন্ত নিয়ে গেল, যেখানে দূরে ঘন গাছপালা কুয়াশায় ঢাকা ছিল।

ছবিটা তোলার পর ও আমার দিকে তাকিয়ে হাসল। ছবিতে সেই সোঁদা মাটির ভেজা ভেজা ভাব আর বাতাসের হালকা দোলা একদম পরিষ্কার ফুটে উঠেছে। আমার বুকটা ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। এইটা তো খালি একটা ছবি নয়, আমাদের নওগাঁর মানুষের ভালোবাসার এক নীরব দলিল। আমরা যেন এই সবুজ খেত আর মাতাল করা বাতাসের ভেতরই বেঁচে আছি সারাজীবন।

আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সেই শান্ত সকালের রস নিলাম। প্যাটের ভেতর ভুক ভুক করি উঠলেও আমার মনের শান্তি যেন এক পলকেই সমস্ত ক্ষুধা ভুলে দিল। নগাঁর এই রূপ, মেজবার ক্যামেরার লেন্স আর আমার এই অনুভূতির মিলেমিশে থাকা গল্পটা আজও আমার স্মৃতিতে সতেজ।